প্রতি বছরের ন্যায় এবারও মাগুরা শ্রীপুব উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে আন্নামিয়া স্কলারশিপ তুলে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্নামিয়া স্কলারশিপ ও পাঠ্য পুস্তক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রাক্তন শিক্ষক মো:আবু বকর মোল্লা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীললীগ নেতা মো:জহুরুল হক, সব্দালপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

অন্যান্যাদের মধ্যে উপস্হি ছিলেেন বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, পল্লী চিকিৎসক শাহিদুজ্জামান খসরু,আন্নামিয়া ফাউন্ডেশনের সদস্য শাহ নেওয়াজসহ আরো অনেকে।

এসময় শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই পেয়ে ও গরীব ও মেধাবী শিক্ষর্থীরা আন্নামিয়া স্কলারশিপ পেয়ে আনন্দে মেতে উঠে। গত ৪ বছর যাবৎ উক্ত বিদ্যালয়ে আন্নামিয়া ফাউন্ডেশন স্কলারশিপ প্রদান করে আসছে।

সাইফুল্লাহ/এএস