ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের পর শুক্রবার সকালে বেনাপোল আমড়াখালি এলাকা থেকে শিশূ সহ ৩৪নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটকদের মধ্যে- ১১ জন নারী, ১৮ জন পুরষ ও ৫ জন শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলর আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ৩৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক মতিউর রহমান জানান, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে। শুক্রবার দুপুরে তাদের থানা থেকে যশোর আদালতে পাঠানো হবে। এ ব্যপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
নাসির/জেড





