লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রামগতি থেকে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার রামগতি উপজেলার চরসীতা গ্রামের নুর হোসেনের ছেলে ও স্কুলছাত্র মো. সোহেল পারিবারিক বিরোধের জের ধরে কিটনাশক পানকরে আত্মহত্যা করেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া রামগঞ্জ পৌর শহরের সোনাপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী কুসুম আক্তারের লাশ নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এ মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
এসএইচ





