পাবনায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৈদ্যুতিক সরঞ্জামবাহী ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। দোলাই এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমবি