মৌলভীবাজার শহরের কোট এলাকায় প্রকাশ্যে ধুমপান করার দায়ে ১১ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহানা ইসলাম ও মোছাম্মত হাসিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহানা ইসলাম জানান, প্রকাশ্যে ধুমপান করায় ১১ জনকে তিন হাজার টাকা জরিমানা ও মোটরসাইকেল ও মোটরকারের কোনো কাগজপত্র বা লাইসেন্স না থাকায় ১৯টি মামলা ২ হাজার ৮শত টাকা টাকা জরিমানা করা হয়।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ