শনিবার ( ২১ মে ) রাতে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ পোর্ট আমরা সতর্কতা জারি করছি।

এছাড়া এয়ারপোর্টে মেডিকেল অফিসারদের সতর্ক থাকতে বলেছি। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় ও দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি ‘মাঙ্কিপক্স’ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

সারাবিশ্ব থেকে এ ব্যাধি বিষয়ে জানবো, তথ্য-উপাত্ত নেবো। এরপর যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আমরা তা করবো।

প্রসঙ্গত, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য,
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় এই মাঙ্কিপক্স’ এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

এইচএন