ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এ দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।
ডিএসসিসির নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর অফিসের প্রথম দিন আজ রোববার (১৭ মে) দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এএস





