গাইবান্ধার সাদুল্যাপুরে দ্রুতগামী বাসচাপায় নরেন্দ্র নাথ ওরফে টেপা (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ধাপেরহাট বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দ্রুতগামী হানিফ এন্টারপ্রাপইজের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-১৩৯৯) নরেন্দ্র নাথকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। নরেন্দ্র নাথের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ