যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেবিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বেনাপোলের সাদিপুর ও গাতিপাড়া সড়ক থেকে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা এদের আটক করে।

আটকরা হলেন, খুলনার ইকরামুলের ছেলে ইজবার আলী(২৮),পাবনার আইনালের ছেলে আরিফুল ইসলাম(১৮),মাদারীপুরের জয়নালের ছেলে ইলিয়াজ(৫০),খলিলের ছেলে হাবিব(১৯),মালেকের ছেলে রফিক(২৩),জলিলের ছেলে শাহিন(১৬)তিলচান সিরদারের ছেলে উদিশ সিকদার(৪৮),পটুয়াখালির জগদীসের ছেলে তাপস ভুইয়া(২৯),তাপসের স্ত্রী সাবেত্রী(২০),সাথে শিশু তাপসি(০৫),মুনসিগঞ্জের আবুলের ছেলে রাজিব(৩৮),মিজানের ছেলে ইসমাইল(৩৫) ও ইসমাইলের স্ত্রী আরিফা(২০)।

জানা যায়, বিভিন্ন প্রয়োজনে এসব নারী,পুরুষ দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্ঠা করছিল। এসময় গোপন সংবাদে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শূক(এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে (১১-সি) ধারায় মামলা দিয়ে দুপুরে যশোর আদারতে পাঠানো হয়েছে। আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহন কররে বলে জানান তিনি।

এমএম