সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯ টায় ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ০ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর হাশিমপুরে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
ভূমিকম্প বিশেষজ্ঞ ও ভূতত্ত্ব প্রকৌশল বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে নরসিংদীর হাশিমপুরে হওয়ায় শক্তিশালী বলে অনুভুত হয়েছে।
এস