গাইবান্ধার পলাশবাড়ীতে সাফিরুল ইসলাম(১৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন (মকদুমপুর) গ্রামে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাফিরুল জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি গোপাল চক্রচন্দ্র চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, সাফিরুল ভাড়ায় মোটরসাইকেল চালাতো। সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলের পাশে সাফিরুলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মরদেহের পিঠে ও পায়ে কাটা-আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতা কিংবা ছিনতাইকারী কোনো চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস