নেদারল্যান্ডসে তিনদিন সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তিনি রোববার(০৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন ।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (৩ নভেম্বর) দ্বিপাক্ষিক সফরে নেদারল্যান্ডস সফরে যান। ঢাকায় ফেরেন শুক্রবার (৬ নভেম্বর)।

এআই