এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যেমকে বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম গণমাধ্যেমকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

এমবি