রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকার সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়ে গেছে বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এন





