বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের হামলার মুখেও পড়তে হচ্ছে বলে জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, দেশে অতিরিক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি টার্মিনালের জন্য প্রায় ১০ থেকে ১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে।
তিনি বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এস