মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আজ দুপুরের দিকে দেশের একাধিক গণমাধ্যমে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতার হওয়ার খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না।

তাহলে আরাভের গ্রেফতারের বিষয়টি সঠিক নয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।

আরাভ খানের গ্রেফতারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই।

এন