"জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি" এই স্লোগান সামনে রেখে আজ ২২ ডিসেম্বর রবিবার দুপুরে মাগুরার শ্রীপুরে উদ্বোধন করা হয়েছে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠ পোষকতায় শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সিনিয়র ও জুনিয়র সহ মোট ২১ টি স্টল প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াসিন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপউপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, আওয়ামী লীগের উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ নির্মল কুমার সাহা, মোঃ হাফিজুর রহমান, মোঃ শামীমুল ইসলাম, এস আই হামিদুল ইসলাম সহ আরো অনেকে।
সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল ইসলাম।
সাইফুল্লাহ /এএস





