প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণের এ উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।
কর্মসূচি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মহাসড়কের পাশে সবুজায়ন নিশ্চিত করার পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এস
















