লালমনিরহাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ্ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদ মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ্'র গ্রামের বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুল্লাহ্ সন্ধ্যায় সদর থেকে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা পরিষদের সামনে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

নুরনবী/এমবি