নিহত রুকাইয়া খাতুন ওই গ্রামের মো. রতন মিয়া ও রেহেনা বেগম দম্পতির মেয়ে।

পারিবার সূত্রে জানা যায়, রুকাইয়া খাতুন বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির নানা মজিদুল হক আদিতমারী থানায় একটি অপমৃত্যু সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়ে জানান, মৃত্যুর ঘটনায় তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়েছেন।

এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এস