ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এসময় তারা রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে।

রোববার সকালে কিশোরগঞ্জবাসীর ব্যানারে হাজারো জনতা রাস্তায় নেমে আসে। তারা প্রায় ৩ ঘণ্টাব্যাপী কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক অবরোধ করে রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।

সড়ক অবরোধের ফলে, সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

অবরোধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রিজটি নির্মাণের দাবি স্থানীয়দের। পরে এর জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে। কিন্তু স্থানীয় কিছু ভূমিদস্যুর কারণে ৮ বার দরপত্র আহ্বান করা হলেও ব্রীজ নির্মাণ করা সম্ভব হয়নি এখনো। এতে দীর্ঘ দিন ধরে মুসল্লিসহ স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেআই