জয়পুরহাট লেখক ফোরামের নতুন কমিটি সভাপতি আজিজুল হক বিশ্বাস ও সম্পাদক রাণী। সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জয়পুরহাট লেখক ফোরামের সভা অনুষ্ঠিত হয়।

আজ (১৪মে) সকালে আজিজুল হক বিশ্বাস এর বাসভবনে সভার সিদ্ধান্ত মোতাবেক বর্ষীয়ান কবি ও খ্যাতিমান লেখক আজিজুল হক বিশ্বাসকে সভাপতি ও কবি রাণী আর্শিনা ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির অন্যরা দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি রওশন কবীর চৌধুরী, রবিউল আলম চৌধুরী, সেলিনা দিল আফরোজ, নার্গিস সুলতানা। সম্পাদকমন্ডলীর সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কবি ও কথাসাহিত্যিক সৈয়দ মাসুদ মোস্তফা।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী পলাশ, প্রকাশনা সম্পাদক লুৎফুল্লাহিল কবির আরমান, সাংগঠনিক সম্পাদক মিয়া সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক নাজনীন হক, তথ্য ও গণসংযোগ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মাসুদ বাহার,মহিলা বিষয়ক সম্পাদিকা তহুরা বেগম, কোষাধ্যক্ষ নাজমুল হক।

একই সাথে সভায় সম্মিতিক্রমে কবি মকবুল হোসেন মুকুলকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন ভিন্নধারার লেখক ইফতেখার আহমেদ, স্বভাবকবি এ্যাড. খাজা শামছুল ইসলাম বুলবুল(সাহিত্যভুষণ), গবেষক ও কবি নাজমুস সায়াদাত, এনামুল করিম চৌধুরী টেডি, মো. আব্দুস ছালাম সরদার, কবি বিদ্যুত জাহিদ, জাকিউল আলম মিলটন ও কবি বাবু বসুধা।

এএস