দেশে নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এতে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪১৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে।
জাহিদ মালেক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।
এমবি





