জীবন রক্ষাকারী সরঞ্জামাদী না থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত দুটি লঞ্চকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, দুপুরে পাটুরিয়া লঞ্চ ঘাট পরিদর্শন করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত এমভি অনন্যা এবং এমভি টুম্পা নামে লঞ্চ দুটিতে মানুষের জীবন রক্ষাকারী কোন সরঞ্জাম ছিলো না। এ কারণে প্রতিটি লঞ্চকে দুই হাজার করে টাকা জরিমানা করেন তিনি।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর