রাজধানীর দারুস সালাম এলাকার টাওয়ার গলির নাভানা প্রজেক্টের নির্মাণাধীন ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফরিদ হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফরিদের সহকর্মী আব্দুল জলিল জানান, কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ