শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তার জবানবন্দি রেকর্ড শুরু হয়। এর আগে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্লাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও সিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

এমএইচ