তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে, তবে তারা যদি সেই ক্ষমতার অপব্যবহার করেন, তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আগামী নির্বাচনে আমরা চাই প্রিজাইডিং অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। তারা যদি নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে নির্বাচন হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ। তাদের সিদ্ধান্তই মাঠপর্যায়ে চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে শৃঙ্খলা ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। ভোটকেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন, তারা যেন আইন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারেন—সেটি নিশ্চিত করা হবে।

এনএইচ