“প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা শ্রীপুরের কালিনগর বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৮ তম এজেন্ট শাখা।

গতকাল (২৬ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ৩ ইউনিয়নের মোহনা মাগুরা শ্রীপুরের কালিনগর বাজারের জাকির মার্কেটে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৮ তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো: মোস্তাফিজুর রহমান।

বিশিষ্ট সমাজ সেবক ও ২ নং আমলসার ইউনিয়নের চেয়ারম্যান শ্রী সিবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো: জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের মার্কেটিং ম্যানেজার রুপ কুমার বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় শাখা এজেন্ট পরিচালক মোঃ জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মো: ইকবাল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লাসহ আরো অনেকে।

আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়। শোভাযাত্রা, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার বেশ কয়েক শত মানুষ উপস্হিত ছিলেন।

সাইফুল্লাহ/এমবি