মুন্সীগঞ্জের মিরকাদিমের ৯নং ওয়ার্ডে জামাই ও শ্বশুরের ভোটযুদ্ধ আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার সকাল থেকে শুরু হয়েছে।
‘উটপাখি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন জামাই রনি। আর ‘পাঞ্জাবি’ প্রতীকে লড়ছেন শ্বশুর মনির হোসেন।
এর আগে গতকাল (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন বর্তমান কাউন্সিলর শ্বশুর মনির হোসেন ও জামাই রনির সমর্থকরা।
শ্বশুরের লোকজনের উপর হামলা চালানোর অভিযোগ উঠে মনির হোসেনের সমর্থকদের বিরুদ্ধে। পরে এ ঘটনায় পুলিশ কাউন্সিলর প্রার্থী রনিকে আটক করে।
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু জানান, রনিকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বাবু বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমবি





