গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের সুকুন্দি এলাকায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো, স্থানীয় আমতলী প্যারামাউন্ট কিন্টারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র আবু তায়েব (৬) ও সুকুন্দি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী রিয়া (৯)।

আবু তায়েব সুকুন্দি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে ও রিয়া একই এলাকার মো. শহীদের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় বৃষ্টি হয়। দুপুর দেড়টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে বিলে কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৩টার দিকে বিল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে।

পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ