যশোরের শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার শার্শা কামারবাড়ী মোড়স্থ অস্থায়ী কার্যালেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, বিএনপি নেতা খলিলুর রহমান।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ারসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামসহ নিহত সকল নেতা কর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
শেখ নাছির/এমবি





