পুলিশ কনস্টেবল রোমান সিরাজীর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র মহাব্বত ছিদ্দিককে গুলি করার অভিযোগে এই মামলা করা হয়।

মঙ্গলবার রাত ১ টার দিকে হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র মো. জাফর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ১৯।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রদক্ষেপ গ্রহণ করা হবে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টায় হাটহাজারী থানার সামনে সিএনজি ও ট্যাক্সি চালকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল রোমান সিরাজী গুলি করে।

ওই গুলি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র মহাব্বত ছিদ্দিকের গায়ে বিদ্ধ হয়। পরে আহত মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এমকে