মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটো রিকশার যাত্রী দুই গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। অটো চালক ও তার সহযোগিসহ ৯ জন মিলে তাদের উপর এ পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেছেন ওই দুই গৃহবধূ।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দু’টি অটো রিকশাসহ জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম-পরিচয় জানায়নি।

একজনের স্বামী বাদী হয়ে আজ শনিবার বিকেলে কমলগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। স্থানীয় লোকজন কমলগঞ্জ থানাকে জানালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে দুই নারীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পুলিশ আটক সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার সাতজন হলেন ইউসুফ মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৬), রবিলাল উড়াং (২০), বিকাশ মুন্ডা (২৩), আবু সুফিয়ান (৪৫), রুবেল মিয়া (২৭) ও আলমগীর হোসেন (২৫)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতজনই ধর্ষণের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এএস