রোববার (২৫ অক্টোবর) ভোরের দিকে গংগাচড়ার বড়বিল ইউনিয়নের টুকুর খুলির দোলায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর।
পুলিশ জানায়, ঘটনাটি জানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি কেন এবং কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
এনএইচ
















