পবিত্র ঈদুল আজহা’র প্রধান জামাত আগামী ২২ আগস্ট (বুধবার) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

তবে বৈরী আবহাওয়া থাকলে সেক্ষত্রে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।  

আজ (মঙ্গলবার) দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা’সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই তথ্য জানান।

সাঈদ খোকন বলেন, আগামী ১৯ আগস্ট (রোববার) সব প্রস্তুতি সম্পন্ন করে ২০ আগস্ট (সোমবার) জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি’সহ সব ভিআইপিদের জন্য থাকছে বসার পৃথক স্থান।  

এছাড়া, হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় রয়েছে সার্বিক প্রস্তুতি। তাছাড়া বজ্রপাত প্রতিরোধে রয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র।  

এমবি