বিরামপুর পৌর এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন খেলাধূলার জন্য বৃহস্পতিবার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদক প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত বে-সরকারি সংস্থা বাংলাদেশ ইয়্যুথ ফার্স্ট কনসার্স (বিওয়াইএফসি) শিক্ষার্থীদের খেলাধূলায় উৎসাহিত করে মাদক থেকে দূরে রাখতে পৌর এলাকার ৫টি হাইস্কুলে শীতকালীন খেলাধূলার ক্রীড়া সামগ্রী বিতরণ করে।
ক্রীড়া সামগ্রী বিতরন উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম জিন্নাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আব্দুর রাজ্জাক, বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল, ফিল্ড অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, নিউজ ডায়েরীর সম্পাদক মাহমুদুল হক মানিক প্রমূখ।
এসএম/মানিক





