বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে আকতার হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নাটোর জেলার সিংড়া থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি উপজেলার শেরকোল রানীনগর গ্রামে।
সিংড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, ব্যবসায়ী আকতার কয়েক দিন ধরে তাঁর ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কিছু আপত্তিকর ছবি পোস্ট করে বিভিন্ন মন্তব্য করেন। এ ঘটনায় সিংড়ার মকলেছুর রহমান নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন।
উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাসের নেতৃত্বে সিংড়া থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে আকতার হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে নাটোরের আমলি আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
কেএইচ





