জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এনএইচ