গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বিদ্যুৎ বিভাগের সীমাহীন দূর্নিতি ও অনিয়ম এবং সকল বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আয়োজনে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ অফিস চত্তরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও নাগরীক কমিটির আহব্বায়ক এম এ মতিন মোল্লা,উপজেলা বাসদ আহব্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক সহ বিভিন্ন এলাকা থেকে আশা জণ সাধারণ এবং সচেতন মহল।
পরে গোবিন্দগঞ্জ নির্বাহী প্রকৌশলী হাতে নেসকো বাবাবরে আট দফা দ্বাবী যানিয়ে একটি স্মরক লিপি তুলে দেন ভুক্তভুগীরা।
রুবেল/এএস





