বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিজয়ের অর্ধশত বছর প্রায় অতিক্রম হতে চললেও স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা আজও ভুলুন্ঠিত।
ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত আজ (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রাম ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। যার পরিক্রমায় বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান করে নেওয়ার পরেও রাজনৈতিক ব্যক্তিত্বের অদূরদর্শিতা ও অবহেলায় আমাদের স্বাধীনতার অর্জন ম্লান হতে বসেছে।
ভূঁইয়া বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তিই ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। তাই মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর সৈয়দ সিরাজুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রেীয় সভাপতি ড. মোবারক হোসাইন, মতিঝিল থানা কর্মপরিষদ সদস্য শামসুল বারী, নুর উদ্দিন, জসিমুল হক পাটওয়ারী, ইমাম হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
বিজয় দিবসের অন্য আরও একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় তিনি বলেন, ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আচরণে বিজয় ও স্বাধীনতার মূল অর্জন গণতন্ত্রকে হারিয়ে দেশ আজ অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য ও রমনা থানা আমীর আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বেও থানা সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এড. মিজানুর রহমান, মাওলানা রেজাউল করিম, যুবনেতা আকবর হোসেন, আবুল ফরহাদ, আবু মুসা, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
ড. মাসুদ বলেন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস লড়াই করে আমরা স্বাধীন বাংলাদেশের মানচিত্র পেয়েছি। কিন্তু মহান বজয়ের ৪৯ বছর পেরিয়ে গেলেও দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি।
জাতি আজ এমন এক সময় মহান বিজয় দিবস পালন করছে যখন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূলনীতি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার আজ এক দুঃস্বপ্নের নামমাত্র। একদলের গণতন্ত্র এখন সাম্যের উদাহরণ। খুন, গুম ও সীমাহীন ধর্ষণের দেশে মূল্যবোধ খোঁজ করাই এখন যেন অপরাধ।
বিনা বিচারে হত্যা, বিরোধী মত শক্তিকে দমনের নামে অসংখ্য নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা দেয়া ও আদালতের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ আইনের শাসনকে ভূলুণ্ঠিত করেছে। ওয়ারী থানা শাখাঃ জামায়াতে ইসলামী ওয়ারী থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার সদস্য ও ওয়ারী থানা আমীর মু. কামরুল আহসান
হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারী থানা জামায়াতের সেক্রেটারী মুতাছিম বিল্লাহ, থানা শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল লতিফ, আব্দুল মুকীত সহ প্রমূখ নেতৃবৃন্দ।
নিউমার্কেট থানা শাখাঃ ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশের শুরা সদস্য ও নিউমার্কেট থানা আমীর মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি গোলাম ছরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর বদরুল আলম, থানা শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্য শাহিন শিকদার, মাওঃ মাইনুদ্দিন, ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, মাওঃ লুৎফর রহমান, ওয়ার্ড সেক্রেটারী আলাউদ্দিন, মোস্তাফিজার রহমান, রহমতুল বারী, আবু হানিফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা শাখা সমূহে ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
এএস





