জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা একতার উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার বন্যার্ত এক হাজার ৭৩৩ জনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চর জীবিকায়ন কর্মসূচির (সিএলপির) আওতায় বুধবার দুপুরে বন্যাকবলিত দুস্থ পরিবারগুলোর মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

বিতরণ করা প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১০ কেজি, চিড়া দুই কেজি, গুড় পাঁচ কেজি, সয়াবিন তেল এক লিটার, ডাল দুই কেজি, সাবান একটি, লবণ এক কেজি, অ্যানার্জি বিস্কুট পাঁচ প্যাকেট, আলু দুই কেজি, খাওয়ার স্যালাইন ১০ প্যাকেট, মোমবাতি দুটি ও ম্যাচ দুই বক্স।

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের ২১৪, কাপাসিয়া ইউনিয়নে ১২৫ ও হরিপুর ইউনিয়নে এক হাজার ৩৯৪টি পরিবারের মধ্যে এ সব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- একতার নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান মণ্ডল. সিএলপির মশিউর রহমান, এ কে এম আব্দুল মতিন, রুহুল আমিন, সুরঞ্জিত কুমার বর্মণ, সোহরাওয়ার্দী সরকার, আইয়ুব আলী ও আশিকুল ইসলাম।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম ,জেআই