দেশে করোনাভাইরাসে শনিবার (১৮ এপ্রিল) থেকে রবিবার (১৮ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৭ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) করোনাভাইরাস-সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

এদের মধ্যে ৫জন পুরুষ এবং ২জন মহিলা। মৃত ৭ জনের মধ্যে ঢাকার ৩ জন এবং নারায়ণগঞ্জের ৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ৯১ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ হাজার ৪৫৬।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ ৭৫। এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৬৩৪ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৮২৫টি।

করোনায় বাংলাদেশ পরিস্থিতি

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১২

মোট আক্রান্ত ২৪৫৬

হাসপাতালে চিকিৎসাধীন ৩২

সুস্থ হয়ে বাড়িতে ৭৫

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ২৩০৬

হোম কোয়ারেন্টাইন ৩৬৪১

আইসোলেশন ৪৬৯

মোট মৃত্যু ৯১

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮২৫ জনের করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭৬৭ জন; আক্রান্ত সাড়ে ২২ লাখেরও বেশি। নতুনভাবে সংক্রমিত ৮৩ হাজার ৯২ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি।

করোনাভাইরাস নিয়ে প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে সকাল ৯টায় এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৩৯ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। শুধু নিউইয়র্কে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখন ২ লাখ ৪১ হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে ১৭ হাজার ৬৭১ জন মারা গেছেন। এর মধ্যে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এএস