“প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে শুভ উদ্বোধন করা হয়েছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা।

গতকাল (২৩ নভেম্বর) শনিবার সন্ধ্যায় মাগুরা শ্রীপুরের খামার পাড়া আব্দুর রহিম সুপার মার্কেটে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৫তম এজেন্ট শাখার উদ্বোধনী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো: জাহিদ হোসেন৷

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো: আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাংকার দ্বীপ কুমার বিশ্বাস ডাচ বাংলা ব্যাংকের শাখার এজেন্ট ম্যানেজার মো: হেলাল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক শিকদার শফিকুল ইসলাম বাদশা, মুক্তিযুদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বিশিষ্ট শিক্ষাবিদ এ জেড উবাইদুল্লাহসহ আরো অনেকে।

আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, সমাজ সেবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ উপস্হিত ছিলেন।

সাইফুল্লাহ/এমবি