রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেছেন।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট সদস্য ৪৭ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, দিনাজপুর-২ আসনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,

রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নাটোর-৩ আসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যশোর-৫ আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাগেরহাট-৩ আসনে পরিবেশ বন

ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুল নাহার, পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, টাঙ্গাইল-১ আসনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, জামালপুর-২ আসনে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মনোনয়ন পেয়েছেন।

নেত্রকোনা-২ আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মানিকগঞ্জ-৩ আসনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ময়মনসিংহ-২ আসনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা-৩ আসনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ,

ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা-১৫ আসনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,

শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-১ আসনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক, হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী, কুমিল্লা-১০ আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-৯ আসনে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী দীপু মনি,

নোয়াখালী-৫ আসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

তফসিল ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচনকালীন সরকার। ইতোমধ্য টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। যতদিন না তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় তারা কাজ চালিয়ে যাবেন।

এসএম