প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল পাইলিং কাজ উদ্বোধন করবেন ১২ ডিসেম্বর।
বুধবার বিকেলে জেলার লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরো জানান, পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া এলাকায় ও জাজিরা পয়েন্টে নদী শাসনসহ মূল সেতুর পাইলিং কাজের উদ্বোধন করবেন।
এ সময় মন্ত্রীর সথে ছিলেন পদ্মা সেতুর প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএইচ





