বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এবং সেখানে সমাবেশ করেন।


অবস্থানরত কর্মীরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় আমাদের অনেককে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকাও ফেরত দেওয়া হয়নি এবং আমাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়নি।


তারা জানান, আমরা ড. ইউনূসের সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি এবং পরিবার নিয়ে খুব কষ্টে আছি। জানুয়ারি মাসে আমাদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। 


এদিকে জানা গেছে, প্রবাসী উপদেষ্টা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

এসএম