কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ইফতেখার উদ্দিন রিমেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার উদ্দিন রিমেল উপজেলার নওদা কল্যাণপুর এলাকার ইয়ার উদ্দিনের ছেলে ও তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের জামাই।

তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ দিদারুল আলম জানান, সকালের দিকে মোটরসাইকেলে করে তার বাচ্চাকে নিয়ে স্কুলে আসার সময় রিমেল তালবাড়ীয়া ক্যাম্পের সামনে পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি ট্রাক ব্রেক করলে ট্রাকের পিছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা লাগলে সে ছিটকে পড়ে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজ/এমএনজে