সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী শাবি'র ছাত্রলীগ নেতার বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন তার সহপাঠিরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌছানো হবে বলে আশ্বাস দেন তাদের।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে চৌহাট্টাস্থ মহিলা কলেজের ক্যাম্পাসের সামনে জড়ো হয় ছাত্রীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে যান তারা।





