পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আশারু (৪০) বলে জানা গেছে।
গতকাল (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাতে বোদা উপজেলার সরদার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশারু উপজেলার সাকোয়া ইউনিয়নের বিরপাড়া গ্রামের মহিনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক দেবীগঞ্জে যাওয়ার সময় ওই বাইকেল আরোহীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আশারু। তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





