আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্ব উত্তরে জেলা দিনাজপুরে।

হিমালয় পাদদেশের এই জেলার তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ (২৫ ডিসেম্বর) বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকালে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

এটাই চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দু’এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান আবহাওয়া অফিসের পর্যবেক্ষক।

এর আগে সকাল ৯টায় সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এছাড়া জেলায় কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা ছিল বিগত কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা।

এমবি